spot_img

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন; দেখা যাবে কত খেলতে পারেন : গ‌য়েশ্বর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা দিনের ভোট রাতে কাটে তাদের সাথে বিএনপি খেলে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে, দেখা যাবে কত খেলতে পারেন।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে দেশব্যাপী গায়েবি ও মিথ্যা মামলা, পুলিশি নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ পল্টনে হবে। আমরা সমাবেশ করবো নয়াপল্টনে কিন্তু অনুমতি দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। সাথে শর্ত দিয়েছে ২৬টি৷ সমাবেশে কোনো জেলার কাউকে দাওয়াত দেওয়া হয়নি। বিএনপি কোনো অবস্থান ধর্মঘট দেয়নি, শুধু সমাবেশের কর্মসূচি দিয়েছে। বিএনপি কিছু গোপন রাখে না, সরাসরি বলে দিবে কোনদিন কি হবে। ভোটের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি গুম খুনের বিচার চায় বিএনপি।

তিনি বলেন, আপনারা একটু প্রফেশনাল হন। চাকরির রুলস মেনে চলেন। কদিন পর বেতনের টাকা পাবেন না। পুলিশের এতো ভয় কেন। সরকারের প্রতিনিধিত্ব পরিবর্তন হয়। প্রশাসনের হয় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ