spot_img
spot_img

আগামী ৪ ডিসেম্বর থেকে সাময়িক বন্ধ থাকবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল

আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সকল ট্রেন সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা হতে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেল লাইনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ শেষে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ