আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত মানুষের জান-মালের ক্ষতির চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। এ জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে অবস্থানের সময় তিনি এসব কথা বলেন।
নানক বলেন, আন্দোলন সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।











