রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির জ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপি সূত্রে জানা গেছে, রাজধানীর ১৩ টি স্পট থেকে গণমিছিল বের হচ্ছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে থাকবেন শুধু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে তিন জন ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি উপস্থিত থাকবেন।
এছাড়া মূলদল, অঙ্গ ও সহযোগী এবং পেশাজীবী সংগঠনের জন্য মিছিলের স্থান নির্ধারিত করে দেওয়া হয়েছে। সার্বিকভাবে সমন্বয় করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।










