১০ দফা দাবিতে বিএনপির গণমিছিল কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেছে। এরই মধ্যে নেতাকর্মীরা কার্যালয়ের সামনেই জুমার নামাজ আদায় করেন।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।
এদিকে বিএনপির গণসমাবেশ ঘিরে নয়াপল্টন, মালিবাগ, মৌচাক, কাকরাইল এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জুমার নামাজের পরই মূলত যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছিলেন গণমিছিলে যোগ দিতে আসা নেতাকর্মীরা।










