spot_img

বিএনপি জোট কিছুদিন পর পর সাপের মতো খোলস বদলায় : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জোট কিছুদিন পরে পরে সাপের মতো খোলস বদলায়।

তিনি বলেন, সাপ যেমন কিছুদিন পরে পরে চামড়া-খোলস বদলায়, বিএনপির জোটও কিছু দিন পরে পরে খোলস বদলায়। কোন সময় বিশ দল হয়, বারো দল হয়, এখন বলছে তেত্রিশ দল। কিন্তু তেত্রিশ দলের মধ্যে ত্রিশটাকে খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ রয়েছে, কারণ কয়েকটি হাতে গোনা দল ছাড়া বাকিগুলো আসলে সাইনবোর্ড সর্বস্ব দল।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সরকারি দল হিসেবে আমাদের দলের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। দেশে যাতে শান্তি-শৃঙ্খলা-স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়, আমরা জনগণকে নিয়ে তা প্রতিহত করব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ