spot_img

দেশে করোনার সংক্রমণের হার প্রায় ২০ গুণ বেড়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ যে হারে বেড়ে চলেছে, তাতে মৃত্যুর হার আরও বাড়বে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, করোনার সংক্রমণের হার প্রায় ২০ গুণ বেড়ে গেছে। এটা আশঙ্কাজনক। সংক্রমণ বেড়ে যাবার কারণে মৃত্যুর হারও বাড়বে। ‘আগ্রাসী সংক্রমণ’ নিয়ন্ত্রণে সবার স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। এটা আমাদের নৈতিক দায়িত্ব।

রবিবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে ৬০ বছরের বেশি বয়সীদের করোনা টিকার বুস্টার ডোজ দিচ্ছিল সরকার। পরবর্তী সময়ে তা কমিয়ে ৫০ বছর করা হয়। এবার বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন এমন ব্যক্তিরাই বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ পাচ্ছেন। এজন্য নতুন করে নিবন্ধনের দরকার হচ্ছে না।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ মাসে সর্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ টিকা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে প্রথম ডোজ দেওয়া নাগরিকদের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাবে। মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১২ কোটি। তবে মানুষ টিকা নিতে এখন কম আসছেন।

তিনি বলেন, দেশে পর্যাপ্ত টিকা মজুদ আছে। ৯ কোটি হাতে আছে। আরও ৫ কোটি আসার প্রক্রিয়ায় আছে। আবার নিজেদের দেশে টিকা তৈরির কাজ চলছে। ১২ বছরের ওপর সবাইকে টিকা দেওয়া হবে। জনসন থেকে পাওয়া সিঙ্গেল ডোজের টিকা ভাসমান মানুষকে দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ