আফগানিস্তানে আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে জানিয়েছেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী শেখ আবদুল বাকী হাক্কানী।
রোববার (৩০ জানুয়ারি) রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
আফগান শিক্ষামন্ত্রী বলেন, শীত কম পড়ছে এমন প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে।
আফগান শিক্ষামন্ত্রী আরও বলেন, শীত বেশি পড়ছে এমন প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলো ২৬ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে।











