spot_img
spot_img

করোনায় একদিনে বিশ্বে ৪ হাজার মানুষের মৃত্যু; শনাক্ত ১৫ লাখ ৭০ হাজার

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৬১ হাজার ৩৯৬ জনে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৫৩৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ২২ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার ১১২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া, রাশিয়া, জার্মানি ও ব্রাজিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ