ফিলিস্তিনের জেনিন শহরের শরণার্থী শিবিরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী সেনাদের গ্রেফতার অভিযানের সময় আইডিএফ সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনি মিডিয়া।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত একজন ১৭ বছর বয়সি যুবককের মৃত্যু এবং দুজন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সেই সঙ্গে আরও চারজন ফিলিস্তিনিও আহত হয়েছেন বলে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কমান্ডো ব্রিগেডের আইডিএফের একজন সৈনিকও অপারেশন চলাকালীন কাঁধে আঘাত পেয়েছেন। যিনি মঙ্গলবার পাঁচজন ইসরাইলি হত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযানে ছিলেন।











