বিএনপির নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে? দলটির কাছে এমন প্রশ্নের জবাব চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রশ্ন রাখেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন। আওয়ামী লীগ কচুপাতার শিশির বিন্দু নয়, যে টোকা লাগলেই পড়ে যাবে।
বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ আজ ভিক্ষা দেয়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন-অর্জনে বিশ্বের বিস্ময়। শেখ হাসিনার সততা ও নেতৃত্বের জন্য সারা দুনিয়ায় মানুষ আজ প্রসংশা করছে।










