spot_img
spot_img

জাহাজ শিল্পের উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে দ. কোরিয়া

মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতের উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা ও সিউলের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ আশ্বাস দেয় দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস-মিনিস্টার চোই জং কুন। উভয়পক্ষ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দু’দেশের অংশীদারিত্বকে পরবর্তী স্তরে উন্নীত করতে সম্মত হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ও কোরিয়া বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা, কৃষি, মৎস্য, জৈবপ্রযুক্তি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ অভিন্ন স্বার্থে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে দুই দেশ।

এছাড়াও বৈঠকে কোরিয়া প্রযুক্তি, সাইবার নিরাপত্তা,জ্বালানি খাত, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ ও জাহাজ নির্মাণ শিল্পে সহযোগিতা করতে সম্মত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ