বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও শিক্ষা-সংস্কৃতির ওপরে আধিপত্যবাদী যে কোন আগ্রাসন মোকাবিলায় নেজামে ইসলাম পার্টি বদ্ধপরিকর।
শনিবার (৩০ মার্চ) বাদ আছর কক্সবাজার শহরের এক অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার পৌর শাখা নবায়ন উপলক্ষে আয়োজিত সাধারণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সভায় শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, ইসলামী ছাত্রসমাজকর্মী হাফেজ হুমাইদ সাইফী।
পৌর আমীর মাওলানা মোহাম্মদ খালেদ সাইফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাবিব, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী।
জেলা নেজামে ইসলাম পার্টির ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি হাফেজ শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, পৌর সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউছুফ মক্কী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর শাখার নায়েবে আমীর হাফেজ মোহাম্মদ শফি, হাফেজ মোহাম্মদ সালেম, সাবেক ছাত্রনেতা মাওলানা ছৈয়দ নুর ফারুক, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ, নবনির্বাচিত জেলা সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আলম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, দফতর সম্পাদক আহমদ।
এই সাধারণ সভা ও ইফতার মাহফিলে মাওলানা খালেদ সাইফীকে পূনরায় আমীর, মাওলানা মুফতী ইউছুফ মক্কীকে সাধারণ সম্পাদক করে নেজামে ইসলাম পার্টি কক্সবাজার পৌর শাখা নবায়ন করা হয়। কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।










