spot_img

খালেদা জিয়াকে টার্গেট করেছে সরকার: মঈন খান

বিএনপিকে ধ্বংস করতে বেগম খালেদা জিয়াকে সরকার টার্গেট করেছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, মিথ্যা মামলায় কারা ভোগের প্রভাবেই বেগম জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটেছে।

রোববার (৩১ মার্চ) রাজধানীর উত্তরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ মোস্তফা জামানের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

সারা দেশে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে দলের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে। কারাগারে মৃত্যুবরণ করছেন বহু নেতাকর্মী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ