spot_img

দুবাইয়ে ইরানের হামলা; কুয়েতি তেলবাহী জাহাজে আগুন

আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী জাহাজে ইরানের হামলায় আগুন লেগে যায়। এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজটি সরাসরি ও উদ্দেশ্যপ্রণোদিত ইরানি হামলার শিকার হয়।

এদিকে কুয়েতের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, তারা শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ