ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলার আজ ৩২তম দিন। যুদ্ধের এক মাস শেষ হবার পর অনেকটা নরম সুরে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকলেও ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে প্রস্তুত আমেরিকা।
এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
এমন সিদ্ধান্তে হরমুজের ওপর তেহরানের নিয়ন্ত্রণ দীর্ঘায়িত হতে পারে। তবে, গতকাল মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, ইরানের সঙ্গে উত্তেজনার প্রভাবে বৈশ্বিক তেলবাজার অস্থির থাকলেও ধীরে ধীরে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র।
সোমবার (৩০ মার্চ) ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে তেলবাজারে সরবরাহ ‘পর্যাপ্ত’ রয়েছে। তবে অতিরিক্ত সরবরাহ এলে তা সহায়ক হবে।
তিনি আরও জানান, বিভিন্ন দেশ ইরানের সঙ্গে চুক্তিতে যাওয়ায় বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বাড়তে দেখা যাচ্ছে।










