spot_img

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং বৈশ্বিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দুই দেশ।

মঙ্গলবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত (নয়াদিল্লিতে নিযুক্ত) কেভিন কেলি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত বর্তমান সরকারের অধীনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। উভয় পক্ষ বাণিজ্য, উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, কনস্যুলার ও অভিবাসন খাতে সহযোগিতা বাড়ানোর কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক পর্যায়ে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়েও তারা মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৬–২৭ মেয়াদের জন্য ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে আয়ারল্যান্ডের সমর্থন কামনা করেন।

আলোচনায় দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়। উভয় দেশই আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক সহযোগিতার ওপর বিশেষ জোর দেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ