spot_img
spot_img

কক্সবাজারের মাওলানা আব্দুল জব্বার ইন্তেকাল করেছেন

ইনসাফ | মাহবুবুল মান্নান


কক্সবাজার জেলার প্রবীণ আলেম চট্টগ্রাম জামেয়া মোজাহেরুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল জব্বার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (৩০মে) রাত দশটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি।

আজ সোমবার সকাল এগারোটায় কক্সবাজার জেলার কুতুবদিয়ায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, তিনি চট্টগ্রাম জামেয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সাবেক ছদরে মুহতামিম শাহ আলী আহমদ বোয়ালভী রহ.এর খলিফা ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ