spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (৩১ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগের দিনও এই হাসপাতালের করোনা ইউনিটে মারা গিয়েছিল ১৩ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে পজিটিভ ছিলেন পাঁচজন। আর আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ভর্তির পর করোনার নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে।

করোনা ইউনিটে মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর তিনজন ও পাবনার পাঁচজন আছেন। মৃত ১৩ জনের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী। এর মধ্য ১১ থেকে ২০ বছরের মধ্যে একজনের, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজনের, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জনের এবং ৬০ বছরের ঊর্ধ্বে ৪ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাই মাসে এ নিয়ে মোট ৫৩৫ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ