মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পরিবহন বন্ধ রেখে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা নিষ্ঠুর রসিকতা : নেজামে ইসলাম পার্টি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বলছে, চলমান লকডাউনে গণপরিবহন বন্ধ রেখে শিল্প কারখানা খুলে দিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে রাস্তায় নামিয়ে দেয়া দরিদ্র জনগোষ্ঠীর সাথে নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছু নয়। মফস্বল এলাকা থেকে শহরে কাজে যোগ দিতে যাওয়া শ্রমিকদের পথে পথে যে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে তার খুবই দুঃখজনক। উপরন্তু মহামারীর উর্ধ্বগতির এই সময়ে ব্যাপকভাবে স্বাস্থ্যবিধি লংঘনের পরিবেশ তৈরি করে দিয়ে জনগনকে কঠিন ঝুঁকির দিকে ঠেলে দেয়া হয়েছে।

আজ (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়, মালিক কতৃক চাকুরী হারানোর হুমকি, নিজস্ব উদ্যোগে কোন পরিবহন ব্যবস্থা না করা এবং তিন চার গুন বেশি টাকা খরচ করে নগরমুখী নিম্ন আয়ের মানুষদের সাথে ভোগবাদী লালসায় মত্ত শহুরে পুঁজিপতিদের হৃদয়হীন আচরন মেনে নেয়া যায় না।
এ বিষয় মানবিকতার পরিচয় দেয়ার জন্য নেজামে ইসলাম পার্টি সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন, পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, মুফতী মুহাম্মাদ আলী কাসেমী, ড. মাওলানা খলিলুর রহমান খান আযহারী, হাফেজ মাওলানা সালামাতুল্লাহ, মাওলানা আবদুল খালেক নিজামী, যুগ্মমহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, ডাঃ মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক, আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা শেখ হুসাইন মুহাম্মাদ শাহজাহান ইসলামাবাদী, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, দাওয়াহ বিষয়ক সচিব মাওলানা হুসাইন আহমাদ হেলাল শাহতলী, সহকারী অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ