spot_img
spot_img

ওমরাহ মৌসুম শুরু; প্রথম বিদেশি ওমরাহ যাত্রীদের স্বাগত জানাল সৌদি আরব

পবিত্র হজের পর প্রথম বিদেশি ওমরাহ যাত্রীদের আগমনকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। নতুন হিজরী বছরের জন্য গতকাল শনিবার (৩১ জুলাই) পবিত্র ওমরাহ মৌসুম শুরু হয়েছে।

শনিবার (৩১ জুলাই) থেকে হিজরি প্রথম মাস মহররম ও ওমরাহর নতুন মৌসুম শুরু হয়েছে। সৌদি আরব কর্তৃপক্ষ গত ১৪ জুলাই থেকে ওমরাহ ভিসার অনুরোধ গ্রহণ শুরু করেছে।

দুই পবিত্র মসজিদ-বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি বলেছেন, বিদেশ থেকে ওমরাহযাত্রীদের গ্র্যান্ড মসজিদে আগমনের সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সি তার মান অনুযায়ী মাঠ পর্যায়ে পরিষেবাগুলোর বাস্তবায়ন করে চলেছে।

একটি নিরাপদ উপাসনার পরিবেশ তৈরি এবং সারা বিশ্ব থেকে গ্র্যান্ড মসজিদে ওমরাহযাত্রীদের সর্বোত্তম পরিষেবা প্রদান করে থাকে দুই পবিত্র মসজিদ-বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ