spot_img

শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করলে আমাদের হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করলে আমাদের হবে না। আমাদের এখানে উৎপাদন বাড়াতে হবে, উৎপাদন বহুমুখীকরণ করতে হবে এবং রপ্তানিও আমাদের বাড়াতে হবে।

রোববার (৩১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এক সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, আমরা কী কী পণ্য রপ্তানি করতে পারি, তার একটা নতুন বাজার আমাদের খুঁজে বের করতে হবে এবং সে পণ্য যেন আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি। অথবা আমরা বিদেশে যেন বিনিয়োগ করতে পারি, আমাদের সে চিন্তাই থাকতে হবে। আমরা শুধু বিনিয়োগ আনব তা না, আমরা বিনিয়োগ করতেও পারব, সে দক্ষতাও আমাদের আনতে হবে। সব কিছুর চেয়ে আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি।

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং বিশ্বজুড়ে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাংলাদেশকে সমস্যায় পড়তে হচ্ছে। তারপরও সব সমস্যা অতিক্রম করে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ