spot_img

২৪ ঘন্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে, এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৩৬৫।

আজ রোববার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি বলছে, নতুন তিনজনসহ এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৯১ জন। এদের মধ্যে ১৮ হাজার ৬৯৬ জন পুরুষ এবং ১০ হাজার ৫৯৫ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ পাঁচ হাজার ২৫৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৬৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৪১০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ