spot_img
spot_img

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফিদেল রামোস মারা গেছেন

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফিদেল রামোস মারা গেছেন। কর্মকর্তাদের মতে মৃত্যুকালে তার বয়স ছিলো ৯৪ বছর।

রোববার (৩১ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক এই প্রেসিডেন্টের দীর্ঘদিনের সহযোগী নরম্যান লেগাস্পি বলেছেন, ফিদেল রামোস মাকাটি মেডিকেল সেন্টারে মারা গেছেন এবং তিনি হৃদরোগ এবং ডিমেনশিয়ায় ভুগছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ফিদেল রামোস দেশটির নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন। ১৯৮৬ সালে ফিলিপাইনের তৎকালীন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থানে সহায়তা করায় তিনি হির হিসেবে আবির্ভূত হন।

১৯৯২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ফিলিপাইন শাসন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ