শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আজকে বাংলাদেশে কেউ না খেয়ে থাকে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না। সারাবিশ্ব আজ অস্থির অবস্থায় আছে। দূরদর্শী নেত্রী শেখ হাসিনার আমাদেরকে সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন। তাতেই লুটের রাজনীতিতে বিশ্বাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছে।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একটি মহল বলে- গেলে, গেলো। তাদেরকে বলি, পদ্মা সেতু হলো, নিজস্ব অর্থায়নে। লক্ষ লক্ষ গাড়ি চলছে, সেতু কি আছে না গেলো?
রবিবার (৩১ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক একটি সমীক্ষায় দেখা গেছে মাধ্যমিক শিক্ষায় ১০৬টি দেশের মধ্যে ৭৫টি দেশকে পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে রয়েছে এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম।










