spot_img
spot_img

হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদেকে দ্রুত বিচারের দাবি কওমী ছাত্রপরিষদ

গত শুক্রবার (২৮জুলাই) রাজধানীতে একটি রাজনৈতিক দলের শান্তি সমাবেশে দুপক্ষের সংঘর্ষে যাত্রাবাড়ী বড় মাদরাসার ছাত্র রেজাউল করিম এর হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের কেন্দ্রীয় আহবায়ক আ.স.ম আল আমিন ও সদস্যসচিব আসাদুজ্জামান নূর ।

আজ সোমবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ বার্তায় নেতৃদ্বয় বলেন, নিহত সেই ছাত্র যাত্রাবাড়ী বড় মাদরাসার জালালাইন জামাতের ছাত্র ছিলেন। গত শুক্রবার অসুস্থ অবস্থায় বোনের বাড়ীতে ফিরার পথে গুলিস্তান আসেন ।ঐদিন আওয়ামীলীগের তিন সংগঠনের আয়োজিত শান্তি সমাবেশ শেষে কেরানীগঞ্জের বর্তমান এমপি কামরুল ইসলাম ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ গ্রুপের মধ্যে মারামারিতে যে একজন নিহত হয়েছিলো সে কোন সংগঠনের কোনো কর্মী বা নেতা নয় সে একজন নীরিহ পথচারী ছিলেন।

নেতৃদ্বয় বলেন, এই হত্যাকান্ডের প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলছি। অনতিবিলম্বে যথাযথ তদন্তের মাধ্যমে হাফেজ রেজাউল করিমের হত্যাকাণ্ডে জড়িত হত্যাকারিদের চিহ্নিত করতে হবে। না হয় এভাবে সামনে আমরা আরো অনেক রেজাউল ভাইয়ের মৃত্যু দেখতো পাবো। অতিদ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমরা নিহতের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেত জানাই। আল্লাহ পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ