spot_img

পাকিস্তানে জমিয়তের সমাবেশে হামলা; প্রাথমিক তদন্ত শেষে দায়েশকে সন্দেহ করছে পুলিশ

পাকিস্তানে জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) সমাবেশে হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৫ জন হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তারা মনে করছেন, নিষিদ্ধ সশ্রস্ত্র সংগঠন দায়েশ (আইএস) এই হামলা চালিয়েছে।

রোবাবর (৩০ জুলাই) জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) সমাবেশে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৩০ জন যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, তারা এখনও তদন্ত করছেন এবং তথ্য সংগ্রহ করছেন। সন্দেহভাজন তিনজনকে কাস্টডিতে নেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ