ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া শাহাদাত বরণ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে।
আইআরজিসি আজ (বুধবার) সকালে এই ঘোষণা দিয়েছে। আইআরজিসি জানিয়েছে, তেহরানে যে ভবনে হামাস নেতা হানিয়া অবস্থান করছিলেন সেই ভবনে হামলা চালানো হয়। এতে ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী শহীদ হন।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন।
হামাস এক বিবৃতিতে বলেছে, ‘ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আমাদের মহান ফিলিস্তিনি জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্বের সমস্ত মুক্ত মানুষের কাছে শোক প্রকাশ করেছে: ভাই, নেতা, শহীদ, মুজাহিদ ইসমাইল হানিয়া তেহরানে নিজের আবাস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন।











