spot_img
spot_img

আফগানিস্তানে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এক বছর পূর্তি উপলক্ষে আজকের দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

গত বছরের ৩১ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সেনা পূর্ণরূপে প্রত্যাহার করা হয়। এর মাধ্যমে ২ দশক পর মার্কিন সেনারা আফগানিস্তান থেকে বিদায় নেয়।

আফগান সরকার মার্কিন সেনা প্রত্যাহারের এক বছর পূর্তিকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করার ঘোষণা দিয়েছিলো।

এ উপলক্ষে আফগানিস্তানের বাগরাম এয়ারবেসে একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে আফগান প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং বিদেশী কূটনীতিকরা অংশ নেন।

সামরিক কুচকাওয়াজে কমব্যাট হেলিকপ্টার, সামরিক সাঁজোয়া যান এবং অন্যান্য সরঞ্জাম প্রদর্শন করা হয়।

সূত্র : জিয়ো নিউজ
spot_img
spot_img
spot_img

সর্বশেষ