spot_img

১৪ দিনের রিমান্ডে ইমরান খান

রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন বা সাইফার মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার বিভাগীয় রিমান্ডের মেয়াদ আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) এই মামলায় ইমরানের বিরুদ্ধে রিমান্ডের এই আদেশ দেন স্পেশাল কোর্টের বিচারক আবুল হাসনান জুলকারনাইন।

অ্যাটক জেলা কারাগারে এ মামলার শুনানির পর এদিন বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এ আদেশ দেন। ওএসএ-এর অধীনে মামলার শুনানির জন্য প্রতিষ্ঠিত এই বিশেষ আদালত ইমরান খানকে বিচারিক লকআপে রাখার জন্য অ্যাটক কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

এর আগে ৫ আগস্ট ইসলামাবাদের একটি বিচারিক আদালত পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) করা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ রুপি জরিমানা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ