spot_img
spot_img

৫৩ উপদেষ্টা ও ২১১ সদস্যের কমিটি ঘোষণা করল হেফাজত

৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ২১১ সদস্যের কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট সাবকমিটির বৈঠকে পূর্বের এবং বর্তমান কমিটির সমন্বয়ে একটি খসড়া কমিটির তালিকা প্রণয়ন করা হয়।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে সাবকমিটির সদস্যবৃন্দ আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নিকট চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় নতুন করে কমিটির পদায়নসহ ২১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের তালিকা পেশ করেন।

আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটির উভয় তালিকাকে অনুমোদন করেন।

এ সময় সাবকমিটির সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মুফতী জসীমুদ্দীন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মীর ইদরীস, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী প্রমুখ।

বৈঠকে আমীরে হেফাজত মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দী আলেমের দ্রুত মুক্তি ও ২০১৩ সাল থেকে হেফাজত নেতৃবৃন্দের নামে হওয়া সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

আমীরে হেফাজত জামিনে মুক্তিপ্রাপ্ত নেতৃবৃন্দের মামলার হাজিরা কেন্দ্রিক হয়রানির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে তা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের নিকট আহবান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ