spot_img
spot_img

গতকাল টিকা গ্রহণ করলেন ২১ লাখ ৭৮ হাজার মানুষ

সারাদেশে শনিবার (৩০ অক্টোবর) করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন ২১ লাখ ৭৮ হাজার ৬৯৬ লোক। এর মধ্যে প্রথম ডোজ গ্রহণ করলেন ২ লাখ ৬৬ হাজার ৫৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ লাখ ১২ হাজার ৬৩৭ জন।

শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এর আগে বৃহস্পতিবার দুই ডোজ মিলিয়ে দেওয়া হয় ৫৬ লাখ ৯১ হাজার ৮২৮ ডোজ টিকা। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৭ কোটি ৪ লাখ ৭১ হাজার ৬২৩ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ১৭ লাখ ৮২ হাজার ৫৩১ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৮৯ হাজার ৯২ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ