spot_img
spot_img

আগামীকাল থেকে চালু হচ্ছে সিলেট টু শারজাহ সরাসরি ফ্লাইট

গত (২৪ অক্টোবর) সরাসরি সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট শুরু হওয়ার পর এক সপ্তাহের মধ্যে আগামীকাল (১ নভেম্বর) সিলেট থেকে শারজাহ রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সরাসরি ফ্লাইট চালু করা হচ্ছে বলে জানান, বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক মনসুর আহমেদ ভুঁইয়া।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজুর রহমান বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালের সম্প্রসারণ হচ্ছে। এতে ওসমানী বিমানবন্দরের সক্ষমতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক রুটগুলোতে সরাসরি ফ্লাইটও বাড়ানো হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার বিমানের ফ্লাইট বিজি-২৫১ ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে রাত ৯টা ৩০ মিনিটে সিলেট পৌঁছবে। এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১০টা ৩০ মিনিটে শারজাহর উদ্দেশে যাত্রা করবে। এ ফ্লাইটটি শারজাহ পৌঁছবে বুধবার স্থানীয় সময় রাত ২টায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ