দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কে চোখ রাঙালো কে চোখ বাঁকালো তাতে যায় আসে না। নির্বাচন হবেই।
প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন গণভবনে মঙ্গলবার বিকারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বিরোধী দলের সঙ্গে সংলাপের তাগিদ দিচ্ছেন বিদেশিরা, এমন সম্ভাবনা আছে কিনা প্রশ্নে শেখ হাসিনা বলেন, কাদের সঙ্গে বসব। ওরা মানুষের জাত নাকি? যেভাবে পিটিয়ে পুলিশ মারল ওইদিন (২৮ অক্টোবর), কোনো মানুষ এমনটা করতে পারে নাকি। ওরা মানুষের জাত নাকি? তাদের সঙ্গে কীসের সংলাপ।
প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, নির্বাচন হবেই। কোনো সহিংসতা করে লাভ হবে না। ২০১৩ সালে পারে নাই, ২০১৮ সালে পারেও নাই।











