spot_img

করোনা আক্রান্তদের জন্য আমেরিকার ওষুধ দেশে অনুমোদন দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা আক্রান্তদের জন্য আমেরিকার তৈরি ওষুধ দেশে বাজারজাতের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য আমেরিকার তৈরি ওষুধ আমাদের দেশে বাজারজাতের অনুমোদন দেওয়া হয়েছে। ১২ বছরের বেশি বয়সী করোনা আক্রান্তরা এই ওষুধ সেবন করতে পারবেন। এটা আমাদের দেশের মাইলফলক, করোনা চিকিৎসার জন্য। এই ট্যাবলেটের কার্যকারিতা ৮৮ ভাগ বলে জানা গেছে। করোনার জন্য বিশ্বের যেকোনও দেশে নতুন ওষুধ বের হলে তা আমরা দ্রুত দেশে নিয়ে আসি মানুষের জন্য।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ হিজুলী ডায়াবেটিক হাসপাতালে বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমেরিকার তৈরি করোনাভাইরাসের মুখে খাওয়ার দুটি ওষুধ আজ থেকে দেশে বাজারজাত হয়েছে। ওষুধ দুটি হলো- নিরমাট্রেলভির ও রেটিনোভি। যার এক ডোজের দাম হবে তিন হাজার টাকা। পাঁচ দিন খেতে হবে। মোট ৩০টি ট্যাবলেটের দাম হবে ১৬ হাজার টাকা। ওষুধগুলোর বাজারজাত করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

তিনি বলেন, আমরা টিকা দিচ্ছি। বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। দেশে সংক্রমণ এখন বৃদ্ধি পাচ্ছে। আমাদের সর্তক থাকতে হবে। বিভিন্ন দেশে লকডাউন দিচ্ছে। আমরা ৩১ কোটি টিকার প্রতিশ্রুতি পেয়েছি, এর মধ্যে ক্রয়ও যুক্ত আছে। প্রায় ১৭ কোটি টিকা আমাদের হাতে চলে এসেছে। সাত কোটি প্রথম ডোজ ও পাঁচ কোটি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, জানুয়ারি থেকে নতুন উদ্যোগে টিকা কার্যক্রম চালু করছি। প্রতিটি ওয়ার্ডে টিকা দেওয়া হবে। নতুন বছর থেকে ১৫ হাজার ওয়ার্ডে ২৮ হাজার বুথে টিকা দেওয়া হবে। যাতে আমরা চার কোটি টিকা দিতে পারবো। আমাদের ভ্যাকসিনের কোনও অভাব নেই। সংক্রমণ ও মৃত্যুর হার কমিয়ে আনতে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ