spot_img

বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, এ দেশের মাটি ও মানুষ দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশকে এশিয়ার সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন। পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নয় একটি জাতিকে হত্যা করেছিল।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর আইডিইবি ভবনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন: সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ধ্বংসস্তূপ দেশকে পুনর্গঠন করে স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে পথ নকশা তৈরি করে কাজ আরম্ভ করেন। মাত্র সাড়ে তিন বছরে দেশে সকল খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর সেই উন্নয়নের ধারা বন্ধ হয়ে যায়। দেশে শুরু হয় বিভীষিকাময় অধ্যায়ের।

তিনি বলেন, বঙ্গবন্ধু সকল মানুষের হৃদয়ের নেতা ছিলেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিকট বারবার আবেদন-নিবেদন করেছেন বাঙালির ন্যায্য অধিকার আদায়ের জন্য। এর বিনিময়ে বঙ্গবন্ধুকে অসংখ্যবার কারাগারে যেতে হয়েছে। সহ্য করতে হয়েছে অমানবিক নির্যাতন। তারপরেও অন্যায়ের কাছে কখনও মাথানত করেননি। বঙ্গবন্ধুর হত্যার দায় তৎকালীন চিফ আর্মি স্টাফসহ শীর্ষ কর্মকর্তারা এড়াতে পারেন না। বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত সকলকে জনসমক্ষে আনতে হবে। জীবিতদের সঙ্গে সঙ্গে যারা এরই মধ্যে মারা গেছেন তাদেরও বিচারের আওতায় এনে জাতির সামনে তাদের পরিচয় উন্মোচন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ