spot_img
spot_img

শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে জাতীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন সারা দেশ থেকে আগত শিক্ষার্থীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতেই ঢাকার দিকে রওনা দেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টায় শহীদ মিনারের সামনে অবস্থান নেন পঞ্চগড়, নাটোর ও সিরাজগঞ্জের শিক্ষার্থীরা। সেখানে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে।

সোমবার রাত পৌনে ২টায় রাজধানীর বাংলামোটরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, মঙ্গলবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ