spot_img

১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সরকারকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে হবে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মার্চ ফর ইউনিটি কর্মসূচির সমাপনী বক্তব্যে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করতে হবে। এজন্য দেশের প্রতিটি জেলায় জেলায়, মহল্লায় মহল্লায় আপনারা মানুষের কাছে যাবেন, তারা কী বরতে চায় তা শুনতে হবে।

সচিবালয়ে আগুন লাগার ঘটনা উল্লেখ করে বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে যড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আগে আমরা দেখেছি সতীদাহ প্রথা, এখন দেখি নথিদাহ প্রথা।

তিনি বলেন, আপনাদের বলতে চাই রিয়ালিটি মাইনা নেন। আপনাদের আপা ফিরবে না। খুনি হাসিনার পুনর্বাসন হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ