spot_img
spot_img

ছাত্রশিবির চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা: সারজিস আলম

ছাত্রশিবিরকে ‘চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

সারজিস আলম বলেন, আজকের সমাবেশে যে মানুষগুলো উপস্থিত হয়েছেন তারা আমার চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা। এ চব্বিশের অভ্যুত্থানের শুরু থেকে এমন অনেকে রয়েছে, অনেক ব্যক্তি-অনেক গোষ্ঠী, তাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও যোগাযোগ করে উঠতে পারিনি। কিন্তু আজকে আমার সামনে যারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পেয়েছি। এই অভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

তিনি বলেন, বিগত ষোলো বছরে খুনি হাসিনা তার পোটেনশিয়াল থ্রেট মনে করে যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে ব্লেম গেম খেলায় মেতে উঠেছিল। অনেক নিরাপরাধ মানুষকে, আলেম-ওলামাকে শুধুমাত্র তার পোটেনশিয়াল থ্রেট মনে করার কারণে হত্যা করেছে।

একইসাথে শিবিরকে “যেভাবে হাসিনা রিপ্রেজেন্টে করতে চেয়েছিল, বাংলাদেশের বর্তমান প্রজন্ম তা বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ