ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, বাংলাদেশ এবং ভারত একই মায়ের দুই সন্তান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা পরস্পরের প্রতি সহযোগিতায় বিশ্বাস করি।
রোববার (১৬ জানুয়ারি) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের অ্যানেক্স ভবন চত্বরে ভারত সরকারের দেওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রায়না বলেন, বর্তমানে করোনার প্রকোপ আরও বাড়ছে। করোনার ভয়াবহতা মোকাবিলা করতে ইউরোপীয় দেশগুলো হিমশিম খেয়েছিল। কিন্তু বরিশালের চিকিৎসকরা করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরা সেই চেষ্টার একটি অংশ হলাম মাত্র।










