spot_img
spot_img

ইসরাইলের অবৈধ উচ্ছেদের প্রতিবাদে জেরুসালেমে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত

ফিলিস্তিনি এক পরিবারকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উচ্ছেদের প্রতিবাদে পূর্ব জেরুসালেমে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইসরাইলের অনেক নাগরিকও এই আন্দোলনে যোগ দেন।

শেখ জাররাহ এলাকায় পরিবারটিকে দীর্ঘদিনের আবাস থেকে উৎখাতের পরই পথে নেমে আসে বহু মানুষ। তীব্র নিন্দা জানায় ইসরাইলি বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে। এমন কর্মকাণ্ড ‘লজ্জজনক’ আখ্যা দিয়ে শ্লোগান দেয় তারা। প্রতিবাদে শামিল হন ইসরাইলের এক পার্লামেন্ট সদস্যও।

এদিকে, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে দফায় দফায় বাক বিতণ্ডা হয় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশের সাথে। এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ