spot_img
spot_img

আমেরিকা সফরে গেলেন চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী রেজাউল করীম ১৪ দিনের সফরে আমেরিকা গেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

১৪ দিনের এ সফরে চরমোনাই পীর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন।

এ ছাড়া সফরকালে তিনি ব্যবসায়ী ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ