spot_img
spot_img

হাসপাতালে ভর্তি হলেন মাহাথির মুহাম্মাদ

মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২২ জানুয়ারি) তার একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে মাহাথির মুহাম্মাদকে ভর্তি করা হয়েছে। ৯৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট একমাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন। এর আগে গত সপ্তাহে তাকে বেশ কিছু শারীরিক পরীক্ষা করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে মাহাথির মুহাম্মাদ ভালো আছেন বলে জানিয়েছেন তার ডাক্তাররা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ