spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণে দুজন মারা গেছেন। এদের একজন রাজশাহীর এবং অন্যজন নওগাঁ জেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণে হাসপাতালের আইসিইউ এবং ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে রোগী মারা গেছেন।

মারা যাওয়া দুজনই পুরুষ। এদের একজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা। এর বাইরে গত এক দিনে হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫৭ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫৫ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন রোগী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ