spot_img
spot_img

‘ভালোবাসা দিবসের’ ফুল কিনতে গিয়ে যুবকের মৃত্যু

রাজধানীর শাহবাগের মৎস্য ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় ২৬ বছর বয়সী দিপু মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।

নিহত দিপুর খালাতো ভাই মাহবুব গণমাধ্যমকে বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের ব্যবসা করতে চেয়েছিলেন তিনি। এ জন্য সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে শাহবাগ যাচ্ছিলেন দিপু। মৎস্য ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে এক পথচারী তার মোবাইল ফোন থেকে আমাদের বিষয়টি জানান। আমরা গিয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় দিপু মারা যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ