চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৫টি ল্যাবে ২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৫ জনই নগরীর বাসিন্দা।
বাকি ৩৪ জনের মধ্যে লোহাগাড়ার ১, সাতকানিয়ার ২, বাঁশখালীর ১, আনোয়ারার ১, চন্দনাইশের ১, পটিয়ার ৩, বোয়ালখালীর ৪, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ১, হাটহাজারীর ২, ফটিকছড়ির ৫, মীরসরাইয়ের ৭ ও সীতাকুণ্ডের ৪ জন রয়েছেন।
এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ১৬৫ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। এসময় করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছিল।











