নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ৮৬ জনের কাছ থেকে দুই হাজার ৯০৮ পিস ইয়াবা, ১৩ গ্রাম (৩১ পুরিয়া) হেরোইন, ৭৯ কেজি ১১০ গ্রাম গাঁজা ও ১৮ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা হয়েছে।











