spot_img
spot_img

ভারতের স্যাটেলাইট বসানো কচ্ছপ বাংলাদেশি জেলের জালে আটক

ভারতের গবেষণা কাজে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো বিলুপ্ত প্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপ খুলনার দিঘলিয়া থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক জেলের জালে আটকে পড়ে এ কচ্ছপটি।

রোববার সকালে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেটিকে উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে যান। এর আগে শনিবার দিঘলিয়া উপজেলার কাজীরহাট এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করে গাজীরহাট ক্যাম্প পুলিশ বনবিভাগকে খবর দেয়।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তারা জানান, শনিবার খুলনার দিঘলিয়ার গাজীরহাটে জেলের জালে কচ্ছপটি ধরা পড়ার পর সেটি প্রথমে পুলিশ উদ্ধার করে। এরপর বনবিভাগের খুলনাঞ্চলের সিএফ মিহির কুমার দো খবর পেয়ে আমাদেরকে জানালে আমরা সেটি সেখান থেকে এনে করমজলে রেখেছি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ