spot_img
spot_img

আমি প্রেসিডেন্ট থাকলে যুদ্ধ হতো না: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে তিনি ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করে দেশের জন্য বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারতেন।

মার্কিন নিউজ চ্যানেল ফক্স বিজনসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি দাবি করেন, ইউক্রেনে হামলার কারণে বিশ্বের সব দেশের উচিত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেয়া।

ট্রাম্প বলেন, তিনি এখন প্রেসিডেন্ট থাকলে রাশিয়ার তেল বিক্রি বন্ধ করে দিয়ে বিশ্বের সব দেশের কাছে মার্কিন তেল বিক্রি করতেন এবং যুক্তরাষ্ট্রের জন্য বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতেন।

ট্রাম্প আরও বলেন, তিনি প্রেসিডেন্ট থাকলে পুতিন ইউক্রেনে হামলা চালাতে সাহস পেতেন না।

গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে ট্রাম্প এ পর্যন্ত একাধিকবার দাবি করেন, তিনি এখন আমেরিকার প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ প্রতিহত করতে পারতেন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ