ইউক্রেন এর সাথে চলমান যুদ্ধে ইতোমধ্যে বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে হামলার পর গত আট দিনে দেশটি ছেড়ে পালিয়েছে ১০ লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি বিভিন্ন ইউরোপী রাষ্ট্রে শরণার্থী হিসেবে আশ্রয় নিচ্ছে।
এদিকে, পরিস্থিতি বিবেচেনায় ইউক্রেনের এসব শরণার্থীদের জন্য অস্থায়ী সুরক্ষার ব্যবস্থা করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক কমিশনার ইলভা জোহানসন এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
বার্তায় বার্তায় বলা হয়, একই সঙ্গে তাদের জন্য রোমানিয়ায় একটি মানবিক কেন্দ্র (হিউম্যানিটারিয়ান হাব) স্থাপনেও সম্মত হয়েছে সংস্থাটি।
এছাড়াও ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, ইউক্রেনের যুদ্ধ থেকে পালিয়ে আসা সকলকে ইউরোপীয় ইউনিয়ন সাময়িক সুরক্ষা দেবে।











